মতলব উপজেলার ডাকঘর বটগাছতলা এলাকার বুধবার বিকালে মোটরসাইকেলে চাপায় হামিদুল ফকির (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
এ সময় মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন হৃদয় (১৬), রাতুল (১৭) ও শান্ত (১৬)।
জিয়াউর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মাগরিরের নামাজের আগে মোটরসাইকেলে তিন যুবক চাঁদপুর থেকে মতলবের দিকে আসছিল। ডাকঘর বটগাছতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হামিদুল ফকিরকে চাপা দিয়ে তারা ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্য হয়।
ইত্তেফাক/ইউবি
