আজ সাহিত্যিক ফরিদা হোসেনের জন্মদিন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১০:২০
 
আজ ১৯ জানুয়ারি একুশে পদকে ভূষিত বিশিষ্ট সাহিত্যিক আন্তর্জাতিক সাহিত্য সংগঠন পিইএন (পেন)-এর বাংলাদেশ সেন্টারের সভাপতি ফরিদা হোসেনের ৭০ তম জন্মদিন। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার শাহেরখালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। 
 
তিনি ‘অবিনশ্বর’ সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ৬০-এর দশকে ছাত্রী অবস্থায় তার প্রথম গল্পগ্রন্থ ‘অজন্তা’ প্রকাশ হয়। প্রচ্ছদ করেন টিভি ব্যক্তিত্ব মোস্তাফা মনোয়ার। তার গল্প সংকলন, উপন্যাস, নাটক, শিশু সাহিত্য, অনুবাদগ্রন্থসহ ৫০টির মতো গ্রন্থ সংখ্যা রয়েছে।
 
ফরিদা হোসেন আলোকিত শিশু গড়ার লক্ষ্যে নিজস্ব রচনা ও পরিচালনায় নির্মাণ করছে শিশুতোষ ধারাবাহিক রূপকথার দেশে। যার ২৪টি পর্ব ইতোমধ্যে বিটিভিতে প্রচারিত হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি