বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের এসআই শামীম ও এসআই মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাতে তাদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন জানান, এক ব্যক্তিকে জিম্মি করে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ওই দুই পুলিশ সদস্য। তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ইত্তেফাক/এএসএমইউ
