পুরান ঢাকায় হারুন উর রশিদ নামে এক ব্যক্তিকে গুলি করে ৬০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত ওই ব্যক্তিকে মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি তার বাম পায়ে বিদ্ধ হয়।
বৃহস্পতিবার বিকালে নবাবপুরের দিলীপের মাঠের গলিতে এ ঘটনা ঘটে। আহত হারুন উর রশিদ বেসরকারি প্রতিষ্ঠান এবিসি গ্রুপের পারচেজ সেকশনে কাজ করেন। তিনি উত্তর মুগদা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন।
হারুন উর রশিদ জানান, তিনি বিকাল তিনটার দিকে চাকরির কাজে নবাবপুরে যাচ্ছিলেন। পথে নবাবপুরের দিলীপের মাঠের গলিতে তিনজন দুর্বৃত্ত পথরোধ করে তার কাছে থাকা ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে। এ সময় আহত অবস্থায় পথচারী বাবু নামে একজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।
ইত্তেফাক/এমআই
