দুর্নীতির অভিযোগ : দাউদকান্দিতে সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৯:০৮
সরকারি টাকা আত্মসাত এবং এলজিএসপিসহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজালাল সরকারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
দুদক সূত্রে জানা গেছে, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত চেয়ারম্যান থাকাকালীন সরকারি ৫৪ লাখ ৯২ হাজার ৯শ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শাহজালাল সরকারকে গ্রেফতার করে।
 
ইত্তেফাক/ইউবি