গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চারদিন পর শুক্রবার বিকেলে রাজন মোল্লা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজন উপজেলার গোলাবাড়ী গ্রামের জামান মোল্লার ছেলে।
রাজনের বাবা জামান মোল্লা জানান, গত চারদিন আগে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রাজন। নিখোঁজের চারদিন পর শুক্রবার বিকেলে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে কালীগঞ্জ থানায় খবর দেয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান রাজনের মরদেহ উদ্ধার করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, থানায় এসে নিহত ওই যুবকের বাবা মরদেহ শনাক্ত করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্থান্তর করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
