ভারতে থাকবে না আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৪:১৭

 

ভারতে একে একে সব আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ বন্ধ করার বিষয়ে জানাতে গিয়ে এ তথ্য দিয়েছেন সেবির চেয়ারম্যান ইউ কে সিনহা।

 

তিনি বলেছেন, শুধু ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ নয়, দেশে কোনো আঞ্চলিক স্টক এক্সচেঞ্জেরই আর প্রয়োজন নেই। ইতোমধ্যে ১৯টি এ ধরনের এক্সচেঞ্জ বন্ধও হয়ে গেছে। এর বড় কারণ হলো— এ স্টক এক্সচেঞ্জগুলোর মাধ্যমে মূলধন তুলতে আসা কোম্পানির সংখ্যা খুবই নগণ্য। তাই এ স্টক এক্সচেঞ্জগুলো মূল উদ্দেশ্যই বাস্তবায়ন করতে পারছে না। তাই প্রধান যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিগুলো মূলধন উত্তোলন করে সেটিই রাখা হবে। এতে বিনিয়োগকারীরাও এক ছাতার  নিচেই থাকবে।