বাকেরগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৬:৩৯
বাকেরগঞ্জের বাখরকাঠী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রুহুল আমিন তালুকদার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। 
 
শনিবার দুপুরে র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়।
 
র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, বন্দুকের ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। রুহুল আমিনকে অস্ত্র ও গুলিসহ বাকেরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম/ইউবি