যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্থানীয় সময় শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে রহস্যজনক হামলাকারীর গুলির ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। খবর শিকাগো ট্রিবিউন।
পুলিশের সূত্র ধরে পত্রিকাটি জানিয়েছে, বিকালে সাউথ ড্রেক্সেল অ্যাভিনিউয়ের ৮১০০ ব্লকে বিকালে প্রথম গুলির ঘটনাটি ঘটে। লাল রঙের একটি এসইউভিতে থাকা এক ব্যক্তি গুলি করে এক পথচারীকে। পথচারীর পায়ে গুলি লাগে। তাকে পার্শ্বর্তী স্ট্রগার হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর বিকাল থেকে রাত পর্যন্ত রাস্তার পাশে দাঁড়ানো কিংবা হাঁটতে থাকা পথচারীেদর ওপর হঠাৎ গুলিবর্ষণ করে আততায়ীরা।
এতে ১৪ জন আহত হয়। স্থানীয় সময় শনিবার ভোর রাতের দিকে থমাস স্ট্রিটের হামবোল্ট পার্কের ৩৯০০ ব্লকে ২০ বছর বয়সী এক তরুন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
গোয়েন্দারা গুলির ঘটনা অনুসন্ধান করছে।
ইত্তেফাক/এএন
