রাজধানীর শেওড়াপাড়ায় একটি বাসার পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মিরপুর ফায়ার সার্ভিসসহ অন্য একটি ফায়ার সার্ভিসের ২টা গাড়ির প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে এসেছে আগুন। প্রাখমিকভাবে জানা গেছে, বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
মিরপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমে দায়িত্বরত কর্মকর্তা সামিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে শেওড়াপাড়ার টেকনিক কোচিং সেন্টার এর একটি ভবনের পঞ্চমতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইত্তেফাক/এসএসএ
