নওগাঁয় ফেনসিডিলসহ ৩ জন আটক

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৭:১৭
নওগাঁর পত্নীতলায় চন্ডিপুর এলাকায় শনিবার‌ বিকেলে এক অভিযান চালিয়ে ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
 
আটককৃতরা হলো উপজেলার নাদৌড় গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র মোস্তাফিজুর রহমান (২১), বদলগাছী উপজেলার পয়নারী গ্রামের হারুন আর রশিদের পুত্র মুনির হোসেন (৩০) ও একই গ্রামের লুৎফর রহমানের পুত্র রাশেদ হাসান (২৩)।
 
পত্নীতলা উপজেলা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, গতকাল বিকেলে উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে একটি মটর সাইকেলে করে ৩ জন আরোহী যেতে থাকলে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ তাদের দেহ তল্লাশি করলে তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং মোটরসাইকেল সহ তাদের আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস