সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হবে -----------------------বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১১

বাণিজ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, আমাদের সকলকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে। প্রধানন্ত্রী শেখ হাসিনা আমাকে রংপুরের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। এক বছরের মধ্যে রংপুরে গ্যাস নিয়ে আসবো। খুব অল্প সময়ের মধ্যে রংপুর মেডিক্যাল কলেজকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে।

বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালন উপলক্ষে গনেশপুর-গুড়াতিপাড়ায় মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল ইসলাম। আলোচনা সভায় হাজী তমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতাসদস্য ও গুড়াতিপাড়া মসজিদ কমিটির সভাপতি মো. তবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আজমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী তুহিন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।