পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ কুমিল্লার আটটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় গত বৃহস্পতিবার দুপুর থেকে জেলার এসব উপজেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
