ঝালকাঠির রাজাপুরের মনোহরপুর গ্রামে পুরাতন দিঘি থেকে দৃষ্টিনন্দন বিরল প্রজাতির একটি মাছ উদ্ধার করা হয়েছে। এই মাছ ওই দিঘিতে কোথা থেকে এলো তা নিয়ে চলছে নানা কৌতুহল।
মনোহরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, মনোহরপুর গ্রামের ইটভাটা সংলগ্ন পুরাতন ওই দিঘিটি গত বৃহস্পতিবার মাছ ধরার জন্য স্থানীয়রা সেচ করে। দিঘির অন্যান্য মাছের সঙ্গে দৃষ্টিনন্দন বিরল প্রজাতির ওই মাছটি তখন পাওয়া যায়।
দিঘি সেচকারী মাও. মোস্তফা জানান, ওই দিঘির সঙ্গে কাছের খালের সংযোগ রয়েছে। মাছ ধরার জন্য ওই দিন দিঘিটি সেচ করা হয়। অন্য মাছের সঙ্গে বিরল প্রজাতির মাছটিও পাওয়া যায়।
উপস্থিত লোকজন এ রকম মাছ একিউরিয়ামে দেখেছেন জানান। দৃষ্টিনন্দন হওয়ায় বর্তমানে মাছটি উপজেলা সদরের মৃত আলমগীর মৃধার মেয়ে মনজিলা সংরক্ষণ করছেন।
ইত্তেফাক/এএন
