অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ০১:৪৮

ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে। রবিবার প্রদেশের ভিজিয়ানাগারামের কুনেরু স্টেশনের কাছে ইঞ্জিন সহ নয়টি কোচ লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে।

 সমানসংখ্যক মানুষ এখনো ভেতরে আাটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনো পরিষ্কারভাবে জানা যায়নি কি কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে।  আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়া হয়েছে। ট্রেনটি জগদলপুর থেকে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর যাচ্ছিল।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেছেন, জরুরি উদ্ধারকর্মীরা রাতভর কাজ করে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালিয়েছে।

এর আগে গত নভেম্বরে উত্তর প্রদেশে লাইনচ্যুত হয়ে দেড়শতাধিক মানুষ নিহত হয়েছিল।  বিবিসি।

ইত্তেফাক/এসএসএ