মাগুরায় আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে দুই বাংলা কবিতা উত্সব ও গাংচিলের ১০৬তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। শহরের নোমানী ময়দানে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে দিনব্যাপী এ কবিতা উত্সবে ভারতের পশ্চিমবঙ্গের কবি ইন্দ্রজিত্ ভট্টাচার্য, সুমিতা ভট্টাচার্যসহ দুই দেশের একাধিক কবি উপস্থিত থাকবেন।
গাংচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ মাগুরা জেলা শাখার আয়োজনে সকালে এ উত্সবের উদ্বোধন করবেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। অংশ নেবেন বিপুল সংখ্যক কবি। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।
