কমলনগরে আশ্রয়ণ প্রকল্পের ১ শ পরিবার সহজ শর্তে ঋণ পাবেন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:০৭
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ‘চর ঠিকা আশ্রয়ণ প্রকল্প-২’ এর এক শ  অসহায় পরিবার সহজ শর্তে ঋণ পাচ্ছেন। এ উপলক্ষ্যে সুবিধাভোগীদের নিয়ে তিনদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রশিক্ষণ কর্মশালায় পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে  মতবিনিময় করেন। উপজেলা সমবায় অধিদফতর এ কর্মশালার আয়োজন করে।
 
এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মোহাম্মদ ছাইফ উল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ, চর কাদিরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) মোহাম্মদ সানা উল্লা, সাংবাদিক এম এ মজিদ ও সাজ্জাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, উপজেলা সমবায় অধিদফতর আশ্রয়ণ প্রকল্পের এক শ অসহায় পরিবার সাবলম্বী হওয়ার জন্য  তাদের মাঝে ২০ হাজার টাকা করে ঋন বিতরণ করবেন। প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন মঙ্গলবার জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী অসহায় পরিবারগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক বিতরণ করবেন।
 
ইত্তেফাক/এএসএমইউ