নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:১৫
নড়াইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বিশ্বাস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
 
সোমবার দুপুরে তিনি নির্বাচিত জেলা পরিষদের সদস্যদের নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের মাধ্যমে জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান (ভারপ্রাপ্ত) এতে সভাপতিত্ব করেন।   
 
এ সময় লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমীর লিটু, কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান ওছি, নড়াইল পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি