নিখোঁজের ১২ দিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১২:৪৬
 
রংপুরের পীরগঞ্জে ১২ দিন নিখোঁজ থাকার পর শিমুল (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বড় দরগা ইউনিয়নের বড় আমবাড়ি গ্রামের পাশের হিন্দু পাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
শিমুল একই গ্রামের কৃষক হারুন মিয়ার পুত্র ও বড় আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
 
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, গত ১২ জানুয়ারি বাড়ির কাছে বড় আমবাড়ি বাজারে যায় শিমুল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় স্বজনরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে এলাকাবাসী বড় আমবাড়ি গ্রামের পাশের হিন্দু পাড়া গ্রামের একটি জঙ্গলে লাশ পরে থাকতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।
 
ইত্তেফাক/এএসএস