গাজীপুর মহানগরের জাজর এলকায় হামিদা খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাসার গোসল খানা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত হামিদা খাতুন মৃত রুহুল আমিনের স্ত্রী।
এবিষয়ে জয়দেবপুর থানার এসআই পরিমল বিশ্বাস জানান, ফজরের নামাজ আদায় করার জন্য ওই মহিলা বাথরুমে যায় অজু করতে তখন দুর্বত্তরা তাকে পেটে এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্বজনরা লাশ দেখতে পেয়ে পুলিশের খরব দেয় । পুলিশ ৯ টার দিকে ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । এই ঘটনা মামালা দায়ের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস
