সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১৭

চরফ্যাশনে আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সভা

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা চরফ্যাশন করিমজান মহিলা কামিল মাদ্রাসার আলিম পরিক্ষার্থীদের বিদায়ী সভা বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন সভায় প্রধান অতিথি ছিলেন। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল খালেকের সভাপতিত্বে শিক্ষক মাওলানা নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্যাহ, চরকুকরী মুকরী ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা প্রমুখ।

তালায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ৩১১তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত সাতক্ষীরা জেলা স্কাউটসের সহযোগিতায় বৃহস্পতিবার তালা উপজেলা স্কাউটসের কমিশনার স্বপন কুমার মিত্রের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান প্রশিক্ষক হিসেবে উদ্বোধন ঘোষণা করেন জেলা স্কাউটসের সম্পাদক আবুল বাশার পল্টু। উপজেলা স্কাউটসের সম্পাদক আনন্দ মোহন হালদারের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষণের কোর্স লিডার জিএম শফিউল আযম, উপজেলা কাবলীগের গৌরপদ স্যানাল, উপজেলা স্কাউটসের অর্থ সম্পাদক পাড় শহিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক সূর্য্য পাল, শিক্ষক অলিউল ইসলাম, কুমিরা হাইস্কুলের প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

শিবপুর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা শিবপুর অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বৃহষ্পতিবার রাত ৯টায় পুরতান কোর্ট ভবন কার্যালয়ে শিবপুর মডেল থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হায়দারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান।

তালায় দুর্নীতি প্রতিরোধে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উপজেলার সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা, সততা সংঘ পুনঃগঠন ও পুরস্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “দুর্নীতির কুফল” বিষয়ক রচনা প্রতিযোগিতা  এবং “জনসচেতনতা দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়” উক্ত বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা।