মহাখালীতে ট্রেনে কাটা পড়ে চিকিত্সকের মৃত্যু

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:৩৯
 
রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে এক চিকিত্সকের মৃত্যু হয়েছে। তার নাম ডা. মো. ইফতেখার কাশেম (৫৩)।
 
কাশেম গুলশান-১ এ অবস্থিত হেলথ ইন পার্টনার এন্ড ডেভেলপমেন্ট নামে এক বেসরকারি সংগঠনের চিকিত্সক ছিলেন। তার বাড়ি আদাবরের ৪ নং রোডের ২৬০ নং বাসা।
 
ঢাকা জিআরপির এএসআই রাশেদ জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে মহাখালীর আমতলী এলাকায় একটি ট্রেনে কাটা পড়েন। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাচ্ছিল।
 
পরিবারের সূত্র দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, সকালে তিনি অফিসের উদ্দেশে বাসা থেকে রওনা হন। তবে কি কারণে আমতলী এলাকার রেললাইনে গিয়েছিলেন এটা কেউ নিশ্চিত করতে পারেননি। মহাখালীর লেভেল ক্রসিং থেকে একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই ব্যক্তিকে দুর্ঘটনার মুহূর্তে রেললাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তিনি। বিষয়টি রহস্যজনক।
 

ইত্তেফাক/এএম।