উল্লাপাড়ায় প্রতিপক্ষের হামলায় মকবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তি ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। নিহত মকবুল হোসেন উল্লাপাড়া বড় পাঙ্গাসী ইউনিয়নের চক পাঙ্গাসী গ্রামের লাল চাঁদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি শনিবার সকালে উপজেলার চক পাঙ্গাসী গ্রামে জহুরুল ও হাসু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে খাস জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৩০ জন আহত হয়। এদের মধ্যে মকবুল হোসেনকে মুমূর্ষু অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন বুধবার সকালে তিনি মারা যান।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, মবুকল হোসেনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রেক্ষিতে রেজাউল ইসলাম ও ইউনুছ আলী নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা ওই গ্রামের হাজী আবুল প্রামানিক ও হাজী আকতার হোসেনের ছেলে।
ইত্তেফাক/এএন/ইউবি
