কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শ্রীমদ্ভগবতপাঠ ও হরিণাম সংকীর্তন শুরু হয়েছে। দীর্ঘ ৫৫ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী এই মহোত্সবটি কুলিয়ারচর পৌরশহরস্থ দাসপাড়া মহল্লায় অনুষ্ঠিত হচ্ছে। ১ম পর্বে বাবু নরোত্তম দাসের সঞ্চালনায় সুদূর ভারত ও বাংলাদেশের খ্যাতনামা পণ্ডিতগণ শ্রীমদ্ভগবত আলোচনা করছেন এবং ২য় পর্বে (৩১ মার্চ, ১, ২, ৩ ও ৪ এপ্রিল) দেশের প্রখ্যাত কীর্তনিয়া দলের পরিবেশনায় হরিণাম সংকীর্তন চলবে। উক্ত মহোত্সবে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছেন এবং উত্সবটিকে ঘিরে গ্রামীণ মেলাও বসেছে। মহোত্সব পরিচালনা কমিটি ও উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু নিশিকান্ত দাস জানান, এবারের আয়োজনটি ভিন্ন আঙ্গিক ও বৃহত্ পরিসরে সাজানো হয়েছে।
