ফুলবাড়ীয়া কলেজ জাতীয়করণের দাবিতে অর্ধদিবস হরতাল পালিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৩:২৭
 
ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ জাতীয়করণের দাবিতে ডাকা বৃহস্পতিবারের অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
 
ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হরতাল চলাকালে পিকেটাররা ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি, বিদ্যুতের খুঁটি ও কলেজের প্রধান ফটকের সামনের সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে রাখে। হরতালের সমর্থনে পৌর সদরে শিক্ষক-শিক্ষার্থীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। সকাল থেকে উপজেলা সদরের বাসস্টেশন থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। পৌর সদরের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল।
 
সকাল সাড়ে ১১ টায় কলেজের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নেয় শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা। এসময় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক এসএম আবুল হাশেম, সহকারী অধ্যাপক রুহুল আমীন, সহকারী অধ্যাপক আবুল হাসনাত জামান, সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, প্রভাষক নাজমুল হক।
 
ইত্তেফাক/এসএস