জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৪:৪০
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম মো. শহিদ হোসেন (৫৫) । তার বাড়ি জীবননগর উপজেলার একতারপুর গ্রামে।
 
জানাযায়, জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের শিয়ালমারী নামক স্থানে রাস্তার পাশে দাড়িয়ে ছিলো। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপাদিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
জীবননগর থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস