সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৩ কর্মীসহ আটক ৩২

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৭:৪৫
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৩২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 
 
সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানা থেকে ৩ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৩ জন, আশাশুনি থানা ৩ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনকে আটক করা হয়। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
 
ইত্তেফাক/রিপোর্ট