গোদাগাড়ীতে ট্রাক্টরচাপায় শ্রমিক নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৭:৫৮
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক্টরচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত কাওসার আলী (২৭) পৌর এলাকার কুঠিপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
 
শনিবার বিকাল তিনটায় গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর মিতা ইট ভাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
 
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘খোঁজখবর নেয়া হচ্ছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ