উলিপুরে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় কমিটি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৬:২৫
কুড়িগ্রামের উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ময়দার বদলে চুন ব্যবহারের ঘটনা তদন্তে উপজেলা প্রশাসন ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।
 
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঘটনা তদন্তে উপজেলা কৃষি অফিসার অশোক কুমারকে প্রধান করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব ও উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
এদিকে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।রোববার দুপুরে শহরের বড় মসজিদ মোড়ে  রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষে আপন আলমগীর, মমিনুল ইসলাম রতন, আবুল হাসানাত রাজিব, মাসুম করিম, মতলুবুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি