আড়াইহাজারে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে গুরুতর জখম করেছে তাদের ছেলে। শুক্রবার দুপুরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার দুপুরে লস্করদী গ্রামের সমুর উদ্দিনের বাড়িতে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্রে করে সুমর উদ্দিনের ২ ছেলে শহিদুল্লাহ ও সাইদুলের মাঝে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে তাদের বাবা সমুর উদ্দিন ও মা সালেহা ছেলেদের ঝগড়া মিটাতে গেলে শহিদুল্লাহ তার বাবা, মা এবং ছোট ভাই সাইদুলকে পিটিয়ে জখম করে করে। এই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবন্ধীকে পিটিয়ে জখম
আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আঃ রব (৩৬) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে জখম করেছে এক যুবক। বৃহস্পতিবার রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহত রব ওই গ্রামের বাতেনের ছেলে।
রব জানান, রাতে পূর্বকান্দি কাচারী থেকে উজানীর মাহফিল শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার অহেদের ছেলে মনির তার চোখে টর্চ লাইট ধরে। এই নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে মনির ক্ষিপ্ত হয়ে রবকে পিটিয়ে জখম করে। আহত রবকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
