মানিকগঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করেছে প্রশাসন এবং তিন মাটি ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
গত বুধবার দৈনিক ইত্তেফাক পত্রিকার ৫-এর পাতায় ‘মানিকগঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি বিক্রি বন্ধ হচ্ছে না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ১২ ঘণ্টার মধ্যে প্রশাসন তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করে এবং সেখানে অবস্থানকারী তিনজন মাটি ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যবসায়ীদের নাম মিলন, গোলাপ ও রনি। মানিকগঞ্জ সদর উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা জেতিপ্রু জানান, আমরা সকাল ১১টার দিকে অভিযান পরিচালনা করে নবগ্রামে তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করে দেই। সেখানে অবস্থানরত ৩ জন মাটি ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
