জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে এক নারীকে আটক করে তাকে স্তন্যপান করানোর প্রমাণ দিতে বললেন জার্মান পুলিশ। হেনস্তার শিকার সেই নারী পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানায় বিবাসিকে।
গায়েত্রি বোস নামের এই নারী তার সন্তানকে ছাড়াই ভ্রমণ করছিলেন। এ সময় তার সঙ্গে দুধ বের করে আনার পাম্পার ছিল। আর সেটা দেখেই বিমানবন্দরে তাকে আটকে দেয় পুলিশ। জানতে চায়, ভ্রমণ উপকরণে এটা কেন নেয়া হয়েছে। এ সময় গায়েত্রি জানান, সঙ্গে না থাকলে তার শিশু সন্তান এখনো বুকের দুধ খাচ্ছে। আর সে কারণেই এটা তার সঙ্গে আছে।
এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে স্তন্যপান করানোর প্রমাণ দেখাতে বলেন। গায়েত্রি বলেন, আমাকে তারা এভাবে 'অপদস্থ' করেছে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব আমি।
এ বিষয়ে জার্মান পুলিশের কাছে জানতে চাইলে তারা কোন মন্তব্য করেনি। পুলিশ বিভাগের পক্ষ থেকে জানান হয়, 'পরিষ্কার ভাবে বলা যায়, তল্লাশির ক্ষেত্রে এটি আমাদের রুটিন পদ্ধতি নয়। বিবিসি।
ইত্তেফাক/আরএ
