ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে চিত্রাঙ্কন-সংগীত প্রতিযোগিতা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৩
 
আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী জাতীয় চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা। এই প্রথম বারের মত বাংলাদেশে একত্রে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা।
 
এবারের ফেস্টিভালে আর্ট প্রতিযোগিতা, আর্ট সেমিনার, সংগীত প্রতিযোগিতা, কার্টুন প্রতিযোগিতা ও সেমিনার, ছবি প্রদর্শনী, ওয়াল ম্যাগাজিন ও স্কারপ বুক প্রতিযোগিতা, গান শুনে ছবি আকা এবং শর্ট ফিল্ম প্রতিযোগিতা হবে।
 
আয়োজক ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পক্ষ থেকে জানানো হয়, সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা অনুষ্ঠানের দিন এসে রেজিস্ট্রেশন করতে পারবে।
 
জাতীয় চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এনা প্রপার্টিজ। এ ছাড়াও ফুড পার্টনার হিসেবে রয়েছে ম্যাড শেফ ও কফি শট ক্যাফে।
 
ইত্তেফাক/আরএ