কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী মাইক্রোবাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত সাতজন পর্যটক উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্ট্রান হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার সকাল ছয়টার দিকে উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাসটি সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জিম বাবু (১৫) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডোবাইল এলাকার ইমরান হোসেনের ছেলে।
আহতরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর ডোবাইল এলাকার বাসিন্দা আমজাদ হোসেন (৫০), রবি শীল (১২), শিপন (৩৬), আমজাদ হোসেন (৩৫), শরিফ উদ্দিন (২৫), নাসির উদ্দিন (৩০) ও কামাল হোসেন (২৮)।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আশিকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত যা্ন দুইটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
