গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২০
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় আব্দুল হালিম (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাটাবাড়ি এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত আব্দুল হালিম ওই ইউনিয়নের মালেকাবাদ গ্রামের আব্দুল গফুরের ছেলে।
 
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, গোবিন্দগঞ্জের বাগদা বাজার থেকে হালিম ভ্যান নিয়ে রাতে বাড়ি ফেরার সময় কাটাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হালিম মারা যান। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
 
ইত্তেফাক/এসএস