ট্রাম্পের উপদেষ্টা পরিষদ থেকে উবার সিইও’র পদত্যাগ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৩
সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন বিশ্বের বৃহত্তম অন-ডিমান্ড ট্যাক্সি সেবা উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক। 
 
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা আরোপে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, উবারের।  কেবলমাত্র নিউইয়র্কেই উবারের ৪০ হাজার চালক রয়েছেন, যাদের বেশির ভাগই অভিবাসী।  ইতোমধ্যে ক্ষতিগ্রস্তকর্মদের সহায়তার জন্য ৩০ লাখ মার্কিন ডলারের তহবিল গঠন করছে প্রতিষ্ঠানটি।
 
উবারের প্রতিষ্ঠাতা জিম কনিগ্লিয়ারো বলেন, উবারকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে হাজার হাজার অভিবাসী চালক। তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। তাদের বিপদের ‍মুখে ঠেলে দিতে পারি না। 
 
তিনি বলেন, ট্রাম্পের নির্বাহী আদেশের পর অভিবাসী চালকদের উদ্বেগের কথা শুনে আমি মর্মাহত। আমরা আমেরিকার স্বপ্ন বাসবাস্তয়ন থেকে পিছু হটবো না। 
 
এদিকে ট্রাম্পের উপদেষ্টা পরিষদে যোগ দেয়ার কথা টেসলা মটরসের প্রধান নির্বাহী এলন মাস্কেরও। শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মাস্কের।
 
ইত্তেফাক/এমএইচ