ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৭
শেরপুর ঝিনাইগাতী সড়কের বটতলায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত ও পাঁচজন আহত হয়েছে। 
 
শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।  নিহতরা হলো শ্রীবরদী উপজেলার ছনকান্দা গ্রামের সামছুল হকের ছেলে সাইফুল (১৪) ও শহীদ মিয়ার ছেলে আবু হামজা (১৪)।
 
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান বলেন, জেলার শ্রীবরদী উপজেলা থেকে স্থানীয় একটি মাদ্রাসার ২০ জন ছাত্র পিকআপ ভ্যানে করে গজনী অবকাশ কেন্দ্রে যাচ্ছিল। বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে পিকআপে থাকা দুই শিক্ষার্থী রাস্তায় ছিটকে পড়ে। এতে একজন ঘটস্থলেই ও অপর জন শেরপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
 
ইত্তেফাক/ইউবি