পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার কোঁচা নদীতে যৌথ অভিযানে ১৮টি হাঙ্গর মাছ জব্দ করা হয়েছে। এতে আট জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা শুক্রবার রাতে এ অভিযান চালায়।
স্থানীয় পারেরহাট মৎস্য বন্দরের একটি ফিশিং বোর্ড বঙ্গোপসাগর থেকে ১২দিন পর শুক্রবার রাতে গন্তব্যে আসার সময় টহলরত কোস্টগার্ডের সদস্যদের সন্দেহ হলে তারা বোর্ডটিকে থামাতে বলে। বোর্ডের মাঝি না থামিয়ে দ্রুত চালানোর চেষ্টা কর। এতে করে একপর্যায় কোস্টগার্ডের সদস্যরা বোর্ডটিকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে ১৮টি হাঙ্গর মাছ উদ্ধার করে। যার আনুমানিক ওজন প্রায় ৫০/৬০মন এবং মূল্য ৫০লাখ টাকা।
IMG0
বোর্ডের মালিক বেলাল হোসেন জানান, তারা মাছ শিকার করতে সাগরে গিয়ে মাছ না পেয়ে এ হাঙ্গরমাছ পেয়ে তা পারেরহাট মৎস্য বন্দরে বিক্রির জন্য নিয়ে আসছিল। এসময় মাছ ধরার বোর্ডের মালিকসহ ৮জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, বেলাল ফকির (৩৪), মাসুদ খন্দকার (১৭), বায়জীদ শেখ (২০), মো. ফারুক মাতুব্বর (৩৫), মো. আলআমীন (১৮), রেজাউল ইসলাম হাং (১৯), মো. হাবিবুর রহমান (৪০) ও মো. ওহাব খান (৫০) এরা সবাই ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর ও ঢেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা।
IMG1
এদিকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়ার ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুস বন বিভাগের ৩৭ধারায় ৮জেলেকে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে থানা হাজতে প্রেরণ করেছেন। জব্দকৃত ১৮টি হাঙ্গরমাছ শনিবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিতে পোতা হবে বলে জানান নির্বাহী ম্যাজিসেট্রট। এসময় বন বিভাগের পিরোজপুর রেঞ্জার দীপঙ্কর রায়, ভাণ্ডারিয়া থানার এস আই মো. জাকির হোসেন ও কোস্টগার্ডের পেটি অফিসার মো. মোর্তজা হোসেনের নেতৃত্বে ৭সদস্যের একটি দল উপস্থিত ছিল।
ইত্তেফাক/এসএস
