চট্টগ্রামে বৈঠক থেকে ‘ইসলামী সমাজ’ নামে একটি সংগঠনের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর পাহাড়তলী থেকে তাদের আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার পরিতোষ ঘোষ জানান, রাতে পাহাড়তলীর মৌসুমী আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বৈঠক করার সময় ২৪ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ওই সংগঠনের লিফলেট উদ্ধার করা।
তিনি আরো জানান, তারা জনবিরোধী বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তারা নিজেদের ‘ইসলামী সমাজ’র বিভিন্ন পদ-পদবিতে আছে বলে জানিয়েছে। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/কেকে
