বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৭

বুড়িগঙ্গার দ্বিতীয় সেতুর ওপর থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে  লাশটি উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোজাম্মেল হোসেন আরো জানান, লাশটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।  ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ভবঘুরে ছিলেন।

ইত্তেফাক/এএন