কক্সবাজার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৪টি বসতবাড়ি পুড়ে গেছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয় মৃত রৌশন আলীর পুত্র আব্দুর রশিদ এর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পুড়ে যাওয়া অন্য তিন বাড়ির মালিক হলেন, আব্দুল গফুর, আব্দুশুক্কুর ও হাচান আলী। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ধীমান বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফায়ারম্যান আব্দুল আজিজ জানান, ক্ষতিগ্রস্ত ৪ বাড়ীতে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/এসএস
