কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সাময়িক বহিস্কার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জনাব খন্দকার এহসান হাবীবকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সম্প্রতি ফেসবুকে তার নিজস্ব টাইমলাইনে কিছু স্ট্যাটাস পোস্ট দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। উল্লিখিত বিষয়ে শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তানুযায়ী তাকে সাময়িক বহিস্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।

এছাড়া গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে অন্য বিশ্ববিদ্যালয়ের দুইজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ প্রফেসর অন্তর্ভুক্ত করার সিন্ডিকেটের প্রস্তাব অনুযায়ী তদন্ত কমিটিকে পুর্নগঠন করা হয়। স্বল্প সময়ের মধ্যে তদন্ত কমিটির নিকট থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে তাকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য রবিবার দুপুরেও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে।

ইত্তেফাক/এএন