নারায়ণগঞ্জের খানপুর এলাকার বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বিআইডব্লিউটিএ এর প্লাস্টিকের পাইপের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। শুক্রবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
সংবাদ পেয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও জেলা প্রশাসক রাব্বি মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচারলক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পৌনে ১ টার দিকে তারা আগুন লাগার খবর পান। খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাচ্ছে না।বিকাল ৪টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের দল।
ইত্তেফাক/বিএএফ
