বটিয়াঘাটায় প্রতিপক্ষের গুলিতে যুবদল নেতা নিহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৩
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক যুবদল নেতা নিহত হয়েছেন।  নিহত নজরুল ইসলাম (৪৩) উপজেলার কোড়িয়া গ্রামের আয়েনউদ্দীন শেখের ছেলে।
 
রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার আমিরপুর ইউনিয়নের কোড়িয়া গ্রামের আতালের ঘেরে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি