সিলেটে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৬
 
প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জ‍ানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় সিলেট শহীদ মিনারে তার মরদেহ পৌঁছে।
 
এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স জাতীয় প্যারেড গ্রাউন্ডে নেয়া হয়। পরে সেখান থেকে হেলিকপ্টারে সিলেটে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা শেষে তার মরদেহ সুনামগঞ্জের তার গ্রামের বাড়ি দিরাইয়ে নেয়া হবে।
 
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার অসুস্থবোধ করায় শুক্রবার সকালে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসের সংক্রমণ হয়েছে বলে শনাক্ত হয়। শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 
 
ইত্তেফাক/কেকে