নার্স কর্মকর্তাদের ১ম শ্রেণিতে পদায়ন, প্রধানমন্ত্রীকে বিএনএ’র কৃতজ্ঞতা

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২০:২২

নার্স কর্মকর্তাদের বকেয়া সিলেকশন গ্রেড দেওয়ার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণসহ ২৬৩ জন্য নার্স কর্মকর্তাদের ১ম শ্রেণিতে পদায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বি.এন.এ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের পেশাগত ও সামাজিক মর্যদা উন্নয়নের লক্ষে একান্ত উদ্যোগে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা নার্সদের ২য় শ্রেণি পদ মর্যাদা প্রদান করেন। পদ সৃষ্টিসহ ৩৬ বছর বয়স প্রমার্জন করে গত ২০১০ সালে প্রায় ২০০০ জন সিনিয়র স্টাফ নার্স, ২০১৩ সালে ৪১০০ জন সিনিয়র স্টাফ নার্স, ২০১৬ সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশ ক্রমে ১০,০০০ জন সিনিয়র স্টাফ নার্স এবং সকল নিয়মনীতি মেনে ২০১৮ সালে ৫১০০ জন সিনিয়র স্টাফ নার্সকে সরকারি চাকরিতে নিয়োগ দেন। সম্পতি ২৬৩ জন নার্স কর্মকর্তাকে ১ম শ্রেণির পদমর্যাদা প্রদান করেন ও পেশার মান-মর্যাদা বৃদ্ধিতে যুগপোযোগী নিয়োগ বিধি প্রণয়ন করে নার্সিং সেক্টরের জটিলতা নিরসনে সরকার যথেষ্ট ভূমিকা পালন করেন। 

এতে বলা হয়েছে, ইতোমধ্যে নার্স কর্মকর্তাদের বকেয়া সিলেকশনগ্রেড দেওয়ার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের সিদ্ধান্তসহ বাস্তবমুখী উদ্যোগ গৃহীত হয়। দেশব্যাপী নার্সিং কলেজ ও ইনস্টিটিউট স্থাপন, শিক্ষা কার্যক্রম শুরু, স্টুডেন্ট নার্সদের বৃত্তি-ভাতা প্রায় দ্বিগুণ করাসহ বিভিন্ন উন্নয়নমুখি কর্মকাণ্ড সর্বপরি নার্সদের প্রতি আন্তরিক সহানুভূতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনসহ (এমপি) বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। 

সম্ভাবনাময় নার্সিং পেশাকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে প্রাপ্য বকেয়া সিলেকশন গ্রেড সুবিধার দ্রুত প্রজ্ঞাপন জারি করতে এবং জাতীয় পে-স্কেল ২০১৫ অনুযায়ী সব নার্স কর্মকর্তার ১০ বছর সন্তোষজনক চাকরি সাপেক্ষে সয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে পদায়ন করতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ বলেন, নার্সদের বকেয়া সিলেকশন গ্রেড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ

আরও পড়ুন: নোয়াখালীতে বাসচাপায় মা-মেয়ে ও কলেজছাত্রসহ নিহত ৪

বঙ্গবন্ধু নার্সেস পরিষদের সভাপতি, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বি.এন.এ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি ও আওয়ামী লীগপন্থী নার্স নেতা মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী বলেন, নার্সদের বকেয়া সিলেকশন গ্রেড এবং জাতীয় পে-স্কেল ২০১৫ অনুযায়ী সব নার্স কর্মকর্তার ১০ বছর সন্তোষজনক চাকরি সাপেক্ষে সয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে পদায়ন করতে এবং নার্সিং ও মিডওয়াফারী অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজারের শূন্য পদে নার্সিং কর্মকর্তাদের মধ্যে থেকে যোগ্য মেধাসম্পন্নদের পদায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। 

ইত্তেফাক/এমআই