শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার এবং তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারিরী ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়।
এতে বলা হয়, সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল পশ্চিম /উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা ৩৬ মিনিটে। বাসস
ইত্তেফাক/এএসএমইউ
