দেশের অব্যাহত উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এবং সমগ্র বাংলাদেশের কম্পিউটার ব্যবসায়ীদের কল্যাণের জন্য এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) কাজ করে আসছে। সমিতির কাজকে আরো গতিশীল করার লক্ষ্যে নির্বাচনী তফসিল অনুযায়ী সম্প্রতি প্রতিষ্ঠানটির ২০১৯-২০২১ মেয়াদকালের নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির ১১টি পদে একজন করে প্রার্থী থাকায় নতুন কমিটির সবাই নির্বাচিত হয়েছেন। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মো. আমির হোসেন (কম্পিউটার আর্কাইভস), সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান তুহিন (টেক হিল), সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া (সাউথ বাংলা কম্পিউটারস), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তছলিম (বিজনেস কম্পিউটার), কোষাধ্যক্ষ মো. মাহফুজুল আলম (এ এম কম্পিউটার), আইটি সম্পাদক মো. তানজীল(তানভীর কম্পিউটার), প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক শরীফ রাফসান জানী রাফসানি (শরীফ অ্যান্ড সন্স কম্পিউটার সিস্টেম), সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক নাজিম আহম্মেদ (সিম্পোটেক কম্পিউটার), নির্বাহী সদস্য মো. মনু মিয়া মনির হোসেন( থ্রি স্টার ট্রেডিং কো.), মোহাম্মদ মঞ্জুরুল হাসান(টেকনো প্লানেট সিস্টেম) এবং শেখ মাঈন উদ্দিন মজুমদার সোহাগ(টেকনো প্যালেস)।
