চট্টগ্রামের হাটহাজারীতে মাদকাসক্ত সন্তানকে পুলিশে দিল পিতা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৯
চট্টগ্রাম জেলার হাটহাজারীতে মাদকাসক্ত বাক প্রতিবন্ধী ছেলে মোঃ শাহিন উদ্দীনকে (৩২) পুলিশের হাতে তুলে দিল বাবা মাওলানা মোঃ মাহাফুজুর রহমান। 
 
আটককৃতের গ্রামের বাড়ি রাউজানের গহিরা মোবারকখীলে। বর্তমানে তারা সপরিবারে হাটহাজারী সদরের দেওয়ান নগর ৯নং ওয়ার্ডের মা ভবনে ভাড়া বাসায় থাকেন বলে থানা সূত্রে জানা গেছে। 
 
মঙ্গলবার দুপুরে মাদকাসক্ত ছেলে শাহিনকে নিজ বাসা থেকে পুলিশের হাতে তুলে দেন তার জন্মদাতা পিতা। 
 
মডেল থানার এস.আই. মাহাবুব জানান, পুলিশ মাদকাসক্ত শাহিন উদ্দীনকে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
 
ইত্তেফাক/এএন