‘টমের এমন ব্যবহার আশা করিনি’

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২১:০৫

বিনোদন ডেস্ক

 

টম ক্রুজের সাথে নিকল কিডম্যানের বিয়ে বিচ্ছেদ হয়েছে প্রায় ১৮ বছর। এত বছর পরও টম এখনো যেন পুরোনো কোনো ক্ষোভ নিয়ে বসে আছেন। সম্প্রতি বিভিন্ন সংবাদের মাধ্যমে তেমনটাই বোঝা যাচ্ছে। ১৯৯৫ সালে টম ও নিকল ছেলে কনরক ক্রুজকে দত্তক নেন। শিগগিরই প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছেন কনরক। বাবা টমও ছেলের বিয়ের আয়োজন যেন ঠিকমতো হয় সেদিকে নজর দিচ্ছেন। তবে এই বিয়েতে নিকলের উপস্থিতি নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন।  টম জানান, নিকল একজন স্বার্থপর। তাই ছেলের বিয়েতে তিনি থাকুক সেটি তিনি চান না। আর টমের এই আচরণে নিকল বলেন, ‘এটি টমের এক ধরনের অযৌক্তিক নিষেধাজ্ঞা। টমের এমন ব্যবহার আশা করিনি। টম আসলে যে বিষয়গুলোর জন্য আমাকে স্বার্থপর বলছে সেগুলো ভিত্তিহীন।’

অন্যদিকে ছেলে কনরক মায়ের বিষয়ে কিছুই বলছেন না। তিনি জানান, বাবা সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন তিনি। তাই বাবার সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে করতে চান তিনি।

উল্লেখ্য, ১৯৯০ সালে বিয়ে করেন হলিউডে দুই বিখ্যাত অভিনয়শিল্পী টম ক্রুজ ও নিকল কিডম্যান। এক সময় তারা ব্যক্তিগত কারণে আর একসাথে না থাকার সিদ্ধান্ত নেন। ২০০১ সালে শেষ পর্যন্ত ডিভোর্স হয় তাদের।